তপু বর্মনের দুর্দান্ত গোলে ১-১ স্কোরে ড্র করলো বাংলাদেশ

 গতকাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখী হয় বাংলাদেশ এবং আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে বাছাইপর্বের প্রথম পর্বের মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ। রাইট ব্যাক হিসেবে এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর যার খেলার নৈপূন্যতা সবাইকে মুগ্ধ করেছে। প্রথমার্ধে এলোমেলো খেলা হলেও দ্বিতীয়ার্ধে এসে সেটার ধরন্ পালটে যায়। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে আফগানরা।



৪৮ মিনিটে এগিয়েও যায় তারা। ডান প্রান্ত থেকে আহমেদ নাজিমের কাট ব্যাকে বক্সের মধ্যে বাম পায়ের শটে গোলটি করেন আমির শরিফি। গোল হজম করে ম্যাচে অলআউট কৌশলই নেন বাংলাদেশ কোচ জেমি ডে। পাঁচজনকে বদল করেন। ৮৪ মিনিটে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে আসেন সেন্টারব্যাক তপু বর্মণ। মানিকের লম্বা পাস হেড করে বক্সের মধ্যে রিয়াদুল হাসান নামিয়ে দিলে চকিতে ঘুরে ডান পায়ের শটে গোলটি করে বাংলাদেশকে সমতায় ফেরান বাংলার সার্জিও রামোস। ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১। এই নিয়ে “ই” গ্রুপের একদম তলানিতে অবস্থান করছে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.