বাংলাদেশের সিনেমা প্রাঙ্গণে স্মরণীয় দিন
কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেল বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্র "রেহানা মরিয়ম নূর"।ফ্রান্সের রাজধানীর প্যারিসে বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৭৪তম আসরের ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে নির্বাচিত হয়েছে এ ছবি।এবারের উৎসব শুরু হবে ৬ জুলাই; চলবে ১৭ জুলাই পর্যন্ত।
‘রেহানা মরিয়ম নূর’ পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন সাদ; এর আগে ২০১৬ মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’।রেহানা মরিয়ম নূর নামে ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
বাঁধন হক বলেন, “এটা বাংলাদেশের একটি অর্জন। এটা আমাদের সবার অর্জন।”ইতোমধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলসের জন্য জার্মান ভিত্তিক সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তিবদ্ধ হয়েছে বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No comments