করোনার থাবায় প্রতিভার প্রদীপ নিভে গেল
বয়সে তরুণ। ছিলেন প্রতিভাধর একজন। গান লিখতেন, সুর করতেন, সংগীত পরিচালক ছিলেন, গাইতেনও। তিনি বর্ণ চক্রবর্তী। আর লিখবেন না, গাইবেন না। চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে।গতকাল রাত ১০ টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার উন্নতি হয়নি। লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কমছিলো।
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।প্রসঙ্গত, অনেক গুণী শিল্পীদের জন্য গান সুর-সংগীত করেছেন বর্ণ চক্রবর্তী। ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণের বেড়ে উঠা। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।পাশাপাশি নির্মাণ করেছেন অনেক মিউজিক ভিডিও। গেলো এপ্রিলে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।অ্যালবামের সবকটি গানের কথা, সুর ও সংগীতায়োজন তিনি করেছেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও জয় শাহরিয়ার।বর্ণ চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গণে।আমরা FOA News এর সদস্যবৃন্দ তরুণ এর শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

No comments