ময়ূর ও বিশ্ব রেকর্ড

রবি কুমার অরিগ্যামির মাধ্যমে কাগজ ভাঁজ করে একে একে হাজারের বেশি ময়ূর বানান। ওয়ার্ল্ড রেকর্ডসে নিজ হাতে বানানো ১ হাজার ৭৭৬ অরিগ্যামি ময়ূরের প্রদর্শনী করেন সেকেন্দারাবাদ শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের কলামন্দির মিলনায়তনে, গত বছরের ১৫ নভেম্বরে। যাবতীয় তথ্য-প্রমাণের প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে গিনেস কর্তৃপক্ষ চলতি বছরের ২৪ জুলাই তাঁকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্ব রেকর্ডের সনদ প্রদান করে।


২০২০ সালের ২৯ অক্টোবর কাগজ দিয়ে ময়ূর বানানো শুরু করেন তিনি। ১৪ নভেম্বরের মধ্যে বানিয়ে ফেলেন প্রায় ১ হাজার ৮০০ কাগজের ময়ূর। এ সময় প্রতি দিন চার ঘণ্টা করে কাজ করেছেন তিনি।

No comments

Powered by Blogger.