২৮ বছরে প্রথম ট্রফিতে হাত আর্জেন্টিনার

র‍্যাফারির হাতের স্টপওয়াচ এ তখন ৯৫ মিনিট ছুই ছুই। অপেক্ষা শুধু বিদায় ঘণ্টা বাজার। এমন মুহুর্তে রেফারি তার বাশিটিকে দুই ঠোঁটের মাঝে নিয়ে সজোরে বাজালেন। সাথে সাথে মাটিতে বসে পড়লেন লিওনেল মেসি। চোখে তার আনন্দের ক্রন্দন। পরমুহূর্তেই আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ার রা এসে মেসিকে বুকে জড়িয়ে নিলেন। মেসি যে জিতে নিল আর্জেন্টিনার হয়ে তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি। এই ট্রিফ ছিল মেসি ও আর্জেন্টিনার বহু আকাঙ্ক্ষিত। মেসি শুধু প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি ই জিতেন নি, আর্জেন্টিনাকে তিনি দীর্ঘ ২৮ বছর পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা এনে দিয়েছেন।




এর আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম এ বাংলাদেশ সময় সকাল ৬ টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে ব্রাজিলের নেট এ বল জড়ান আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল।

শেষ পর্যন্ত তারা ১-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায়।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গোল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন লিওনেল মেসি।

যদিও দ্রুতই ফিরে এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

No comments

Powered by Blogger.