পাশ্চাত্য ব্যাখ্যাদাতা এবং যুক্তিবাদের জনক ইবন রুশদ
পাশ্চাত্য ব্যাখ্যাদাতা এবং যুক্তিবাদের জনক ইবন রুশদঃ
আবুল ওয়ালিদ মুহাম্মাদ ইবন আহমাদ ইবন রুশদ কর্ডোবায় এক সম্ভ্রান্ত পরিবারে ১১২৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি কর্ডোবায় এক সম্ভ্রান্ত পরিবারে ১১২৬ সালে জন্মগ্রহণ করেন।তাঁর পরিবারের প্রধান পেশা ছিলো বিচারকার্য এবং তাঁর পিতামহ ছিলেন শহরের প্রধান বিচারপতি।ইবন রুশদ একাধারে ইসলামী ধর্মতত্ত্ব,দর্শন,গণিত,চিকিৎসাবিজ্ঞান পদার্থবিদ্যা,জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন।তিনি সেভিল এবং কর্ডোবায় বেশ কয়েকবার প্রধান বিচারপতির পদে দায়িত্ব পালন করেন।১১৮২ সালে তিনি রাজ চিকিৎসক এবং কর্ডোবার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
চিকিৎসাবিজ্ঞানে তিনি স্ট্রোকের নতুন তত্ত্ব প্রদান করেন এবং প্রথমবারের মতো পারকিনসন রোগের বর্ণনা দেন। সম্ভবত তিনিই প্রথম ছিলেন যিনি বুঝতে পেরেছিলেন যে রেটিনা হচ্ছে আলোক্সংবেদনশীলতার প্রকৃত স্থান।তাঁর প্রভাব সুদূরপ্রসারী হয়েছে তাঁর অবস্থানগত, বুদ্ধিবৃত্তিক এবং ভৌগলিক কারণে।ইবন রুশদ অ্যারিস্টললের মতাদর্শের এক উৎসাহী সমর্থক ছিলেন।তিনি অ্যারিস্টটলের মূল শিক্ষা পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস করেছিলেন।প্রাচ্যবিদ আর্নেস্ট রেনান এর মতে ইবন রুশদের অন্তত ৬৭ টি স্বতন্ত্র রচনা বিদ্যমান; তন্মধ্যে ২৮ টি দর্শন, ২০ টি চিকিৎসাবিদ্যা, ৮ টি আইনবিদ্যা, ৫ টি ধর্মতত্ত্ব ও ৪ টি ব্যকরণ নিয়ে, এর সাথে আছে অ্যারিস্টটলের সিংহভাগ কাজের উপর ব্যাখ্যা-বিশ্লেষণ এবং প্লেটোর রিপাবলিক এর উপর বক্তৃতা।ইসলামের সাথে দর্শনের সামঞ্জস্যবিধানে তাঁর অবদান অপরিসীম।

No comments