৬.৮ মাত্রায় কেঁপে উঠলো জাপান

৬.৮ মাত্রায় কেঁপে উঠলো জাপানঃ

জাপানে রিখটার স্কেলের অনুসারে ৬.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় গত শনিবার।দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, শনিবার ভোরের দিকে রাজধানী টোকিয়োর উত্তরে অবস্থিত ইশিনোমাকির মিয়াগি উপকূলে এই কম্পন হয়। এখান থেকে ফুকুশিমা দায়চি নিউক্লিয়ার প্ল্যান্ট খুব একটা দূরে নয়।



সে কারণেই এই ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছে।ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গত মার্চেও তীব্র ভূমিকম্প হয় জাপানে।রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.২। সেই কম্পনের জেরে সুনামি পরিস্থিতি তৈরি হয় সেখানে। এর আগে ফেব্রুয়ারিতেও মিয়াগিতে শক্তিশালী ভূমিকম্প হয়।তাতে গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন।

No comments

Powered by Blogger.