একাত্তরের কন্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই
একাত্তরের কন্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই:
অনুপ ভট্টাচার্য ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য। মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি। দারুণ গাইতেন রবীন্দ্রসংগীত।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিক ভুগছিলেন। এই কণ্ঠযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ, বাংলাদেশ।

No comments