৫৭ বছরে পড়লো চারুলতা
৫৭ বছরে পড়লো চারুলতাঃ
নষ্টনীড় হল ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ভাষার একটি ছোটগল্প। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন। এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর একটি বলে বিবেচিত।
নষ্টনীড় ১৯শ শতকের শেষের দিকের বাংলার পটভূমিতে রচিত যা বাংলার নবজাগরণ বা বেঙ্গল রেনেসাঁর অংশ এবং ব্রাহ্মসমাজের দ্বারা প্রভাবিত হয় এমন রচনাগুলির মধ্যে একটি যা বাঙালিদের জীবন সম্পর্কে অনুসন্ধান করে। উদার ধারণা সত্ত্বেও, ভূপতি তার স্ত্রী চারুর একাকীত্ব এবং অসন্তোষের প্রতি অন্ধ। তার ভাই অমল, যিনি চারুর মধ্যে প্রগাঢ় অনুভূতি জাগিয়ে তোলেন, তার সাথেই ভূপতি বুঝতে পারেন যে তিনি কী হারিয়েছেন। এই উপন্যাসে গল্পটি, তিনটি কেন্দ্রীয় চরিত্র চারু, অমল ও ভূপতিকে নিয়ে গড়ে উঠেছে।
চারুলতা (দ্য লোনলি ওয়াইফ) বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায়ের দ্বারা ১৯৬৪ সালে নির্মিত হয় নষ্টনীড় উপন্যাসের উপর ভিত্তি করে। এই চলচ্চিত্রটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ইংরেজিভাষী বিশ্বে দ্য লোনলি ওয়াইফ (The Lonely Wife) নামে পরিচিত। সার্থক চিত্রায়নের প্রয়োজনে চলচ্চিত্রের গল্পের কাহিনী খানিকটা পরিবর্তন করা হয়েছে মূল ছোটগল্প নষ্টনীড়-এর কাহিনী থেকে। এই চলচ্চিত্রটি ১৯৬৪ সালে বার্লিন চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয় এবং সেখান থেকে থেকে সিলভার বেয়ার পুরস্কার পায়। ১৯৬৫ সালে সেরা চলচ্চিত্র হিসাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ডেন লোটাস পুরস্কার অর্জন করে এবং ওই একই বছর ১৯৬৫ সালে ওসিআইসি (OCIC) পুরস্কার পায় চলচ্চিত্রটি। সত্যজিৎ রায় তাঁর এক সাক্ষাৎকার এ বলেছেন, চারুলতা তার করা কাজ গুলোর মধ্যে সবচেয়ে কম ত্রুটিযুক্ত কাজ। ১৯৬৪ সালের ১৭ এপ্রিল ছবিটি ভারতে মুক্তি পায়৷ সম্প্রতি ১৭ এপ্রিল চারুলতা মুক্তির ৫৭ বছর পূর্ণ হলো৷

No comments